প্রবাস

লন্ডনে মানিকগঞ্জ সমিতির অভিষেক

মানিকগঞ্জ সমিতি ইউকে এর উদ্যোগে সম্প্রতি পূর্ব লন্ডনের মেনর পার্কের একটি অডিটরিয়ামে অভিষেক অনুষ্ঠান ও বিজয় দিবস পালন করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামসগেট কাউন্সিল কোট এর মেয়র সিঙ্গাইরের মেয়ে রওশন আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মুজিবুর রহমান এবং সাবেক কাউন্সিলর ঝিটকার খুরশীদ আখতার লেবু।
মানিকগঞ্জ সমিতি ইউকে এর নব নির্বাচিত সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত, সাবেক কাউন্সিলর নবগ্রামের কৃতি সন্তান কে আর কাজী ওবিই। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ফরহাদ খান, হুমায়ুন হোসেন খান হিমু, মোবারক হোসেন খান জ্যোতি, ডা. মতিন মুরাদ এবং কার্যকরি পরিষদের টিপু খান, জালাল আহমেদ ও রাসেল মিয়া। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন ভ’ইয়া।
সবশেষে ডা. ফিরোজা ভ’ইয়া ও সালমান আহমেদের পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে মানিকগঞ্জের তন্বী, হেলাল খান, জেরিন, রিমেল, এলিজা, সুজান্না, সাবরীন সারা, মেনিলা প্রমুখ অংশ নেন।
প্রসংগত, অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থিত গুনীজনদের সম্মাননা প্রদান করা হয়। পরে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button