আন্তর্জাতিক সংবাদশিরোনাম

লন্ডনের স্বাধীনতা ঘোষণার দাবি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার পর লন্ডনের স্বাধীনতা ঘোষণা করা উচিৎ বলে দাবি করেছেন দেশটির কতিপয় লোক। এ বিষয়ে তাঁরা ৭,৫০০ মানুষের স্বাক্ষর সম্বলিত একটি একটি পিটিশনও দাখিল করেছে লন্ডনের মেয়র সাদিক খানের প্রতি।
এ পিটিশনের অন্যতম সংগঠক জেমস ও’মালে গণমাধ্যমকে বলেন, ‘লন্ডন পৃথিবীর রাজধানী হওয়ার ক্ষমতা রাখে। আমি মনে করি ইউরোপের সাথেই তার থাকা উচিৎ।’
এ দিকে ইইউর সাথে থাকা না থাকার প্রশ্নে গণভোটের রায় প্রকাশ হওয়ার একদিন পরই প্রায় ১৩ লাখ নাগরিক আবারও একটি গণভোট নেয়ার জন্য স্বাক্ষর সংগ্রহ করেছে। ব্রিটিশ আইনে এক লাখ লোকের স্বাক্ষর হলেই সেই আবেদন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হতে বাধ্য।
নতুন করে এই গণভোটের আবেদনে ৭৫ ভাগ ভোটার উপস্থিতি না হলে এবং ভোট শতকরা ৬০ ভাগের কম হলে নতুন গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে। তবুও সংশ্লিষ্টরা মনে করছেন আবার ইইউতে ফিরে যাওয়ার জন্যই এই গণভোটের আয়োজন করার চেষ্টা চলছে।
ব্রিটেনের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ শহর থেকে এই পিটিশনে স্বাক্ষর জমা পড়ছে। যার প্রথমেই রয়েছে লন্ডন শহর। ব্রিটিশ হাউজ অব কমন্সের একজন মুখপাত্র জানান, নজিরবিহীন গতিতে নতুন গণভোটের পক্ষে স্বাক্ষর জমা পড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button