sliderরাজনীতিশিরোনাম

লক্ষ্মীপুর-২ আসনে মোহাম্মদ কেফায়েত হোসেন তানভীরের মনোনয়ন বৈধ ঘোষণা

পতাকা ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও আংশিক লক্ষ্মীপুর) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ কেফায়েত হোসেন তানভীর-এর মনোনয়নপত্র আপিল শুনানি শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এর আগে কারিগরি ও প্রশাসনিক জটিলতার কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হলেও নির্ধারিত সময়ের মধ্যেই তিনি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন। আজ ১২ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ কেফায়েত হোসেন তানভীর বলেন,“আলহামদুলিল্লাহ, ন্যায় অবশেষে প্রতিষ্ঠিত হয়েছে। আমি শুরু থেকেই বিশ্বাস করতাম—সত্য ও ন্যায়ের পথে থাকলে যেকোনো বাধা সাময়িক। আজ তার প্রমাণ মিলেছে।”
তিনি বলেন, এই পুরো প্রক্রিয়ায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন এবং সাহস জুগিয়েছেন—তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এখন আমার একমাত্র লক্ষ্য লক্ষ্মীপুর-২ আসনের মানুষের অধিকার, উন্নয়ন ও সম্মান নিশ্চিত করা।
মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও আংশিক লক্ষ্মীপুর) আসনে তার নির্বাচনী কার্যক্রমে আর কোনো আইনগত বাধা রইল না। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণ উদ্যমে নির্বাচনী মাঠে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button