slider

লক্ষ্মীপুরে স্কলারশিপ পরিক্ষা’২২ অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশনের উদ্যোগে স্কলারশিপ পরিক্ষা ২০২২ এর আয়োজন করা হয়।
রামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ইনস্টিটিউশনের সভাপতি মোঃ এমরান হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মামুনের সার্বিক তত্ত্বাবধায়নে, আজ ১৭ ডিসেম্বর শনিবার সকাল বেলা, রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসায়, ১৫ টি প্রাথমিক বিদ্যালয়েে মোট ৩৮২ জন শিক্ষার্থী ও এশিয়ান স্কুল এন্ড কলেজে প্রাথমিক মাদ্রাসা পর্যায়ে মোট ৮১ জন শিক্ষার্থী এই স্কলারশিপ পরিক্ষা অংশগ্রহন করেন। আজ পুরো লক্ষ্মীপুর এই স্কলারশিপ পরিক্ষায় সর্বমোট ৪১২০ জন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এই স্কলারশিপ পরিক্ষায় যারা টেলেন্টপুল বৃত্তি পাবে তাদের জন্য ১৫০০ টাকা সম্মানী সঙ্গে সনদ,যারা প্রথম গ্রেডে উত্তীর্ণ হবে তাদের জন্য ৫০০ টাকা সন্মানি সঙ্গে সনদ, যারা দ্বিতীয় গ্রেডে উত্তীর্ণ হবে তাদের জন্য ৩০০ টাকা সন্মানি সঙ্গে সনদ এবং যারা সাধারণ গ্রেডে উত্তীর্ণ হবে তাদের জন্য শুধু সনদের ব্যবস্থা ও উপজেলা পর্যায়ে তাদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে বলে জানান।
২০০৫ সাল থেকে শুরু করে অধ্যবদি এই প্রতিযোগিতা চলমান আছে।
এই সময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার সভাপতি মোঃ হানিফ, রামগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ নুরউদ্দিন ভূঁইয়া , রামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন্স অব মডেল ইনস্টিটিউশনের সভাপতি মোঃ এমরান হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লব, সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম, তথ্য ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button