আন্তর্জাতিক সংবাদশিরোনাম

লকডাউন ভেঙে বাইরে আসায় দুই যুবককে গুলি করে হত্যা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত লকডাউন ভেঙে বাড়ির বাইরে আসায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে রুয়ান্ডার পুলিশ। খবর ওয়াশিংটন পোস্ট।
গতকাল বুধবার এ ঘটনা ঘটে। রুয়ান্ডা পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরা বলেন, নিহত দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করলে তাদের গুলি করা হয়।
পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডায় কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। উপসাহারা অঞ্চলে দেশটিতেই প্রথম লকডাউন ঘোষণা করা হয়।
রোববার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয় গত রোববার থেকে। শুধু জরুরি পরিষেবাগুলো এ সময় চালু আছে।
রুয়ান্ডায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪১ জন। মারা গেছে ১৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button