
করোনা সংক্রমণ থেকে বাঁচতে মানুষ ঘরবন্দী হলেও একে একে অনেক প্রাণীই বের হয়ে আসতে শুরু করেছে। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় এক বাঘের দেখা মিলেছে, যে প্রাণীকে প্রায় গত দশ বছর দেখা যায়নি।
বিজনেস ইনসাইডার জানায়, লুপ্তপ্রায় প্রাণীদের তালিকায় ঢুকে পড়েছিল ‘সাহারান চিতা’ নামে এই বাঘটি। লকডাউনের ফলে ফিরে আসল প্রাণীটি।
সাহারান চিতা আফ্রিকার অন্য চিতাদের থেকে একটু আলাদা। এদের গায়ের ছোপগুলি তুলনায় একটু ছোট ছোট এবং একটু ফ্যাকাসে হয়। এদের খুব কম দেখা যায়। এমনই একটি ‘সাহারান চিতা’-র ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি রুক্ষ জমির মাঝে একটি গাছের নিচে দেখা যায় তাকে।
ছবিটি আলজেরিয়ার ন্যাশনাল পার্কের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। পার্ক কর্তৃপক্ষ জানায়, এই চিতাটিকে হোগার পর্বতের আটাকোর আগ্নেয়গিরি এলাকায় ক্যামেরাবন্দী হয়েছে।
পার্কের বিজ্ঞানীদের কাজ নিয়ে সোমবার একটি তথ্যচিত্রও প্রকাশ করা হয়। সেখান এই চিতাটির ছবিও প্রকাশ হয়েছে। এই এলাকাটি উচ্চতা প্রায় তিন হাজার মিটার।
এর আগে শেষবার ২০১০ সালে ক্যামেরায় ধরা পড়েছিল সাহারান চিতার ছবি। বিশ্বে এই চিতার সংখ্যা মাত্র ৩৭টি। তবে এদের দেখা পাওয়া অনেক কঠিনতর বলে গবেষকেরা জানান।




