উপমহাদেশশিরোনাম

লকডাউনে দোকানে বন্দী শত শত পোষা প্রাণীর মৃত্যু

করোনাভাইরাস মোকাবিলায় পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিতে লকডাউন জারি করা হয়েছিল। এতে বাজারের ভেতরে শত শত প্রাণীর মৃত্যু হয়েছে।
এএফপি জানায়, মারা যাওয়া প্রাণীদের মধ্যে আছে বিড়াল, কুকুর, খরগোশসহ অন্যান্য পোষা প্রাণী। লকডাউন ঘোষণা হওয়ায় বাজারের দোকানগুলো দ্রুত বন্ধ করে দেয়া হয়। এতে ভেতরে আটকে পড়ে প্রাণীগুলো।
আটকে পড়া প্রাণীদের উদ্ধারে বাজারে ঢুকতে কর্তৃপক্ষের কাছে অনুমতি চায় একটি প্রাণী সংরক্ষণ সংগঠন।
এসিপি অ্যানিমেল রেসকিউর প্রধান আয়েশা চণ্ডীগড় বলেন, ‘আমরা যখন ভেতরে ঢুকলাম, অধিকাংশ প্রাণীই মারা গেছে। বাজারের অন্তত ৭০ শতাংশ প্রাণীর মৃত্যু হয়েছে। তাদের দেহগুলো নিচে এদিক সেদিক পড়ে আছে।’
এদিকে দেশটি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৬৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছে ৫৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button