শিক্ষা

রোহিঙ্গা হত্যা-নির্যাতনের প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

বেরোবি প্রতিনিধি : মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতন , গণহত্যা ও ধর্ষণের প্রতিবাদে ‘সেভ রোহিঙ্গা,স্টপ জেনোসাইড’ শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিশ^বিদ্যালয়ের রাসেল চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয় ।
মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলাম, বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দসহ উক্ত বিভাগের শিক্ষার্থীরা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: নজরুল ইসলাম তার বক্তব্যে রোহিঙ্গাদের ধর্মীয় পরিচয়ে চিহ্নিত না করে মানুষ হিসেবে চিহ্নিত করার আহবান জানিয়ে বলেন,রোহিঙ্গা সংকট আজ বিশ^ব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। আমরা চাই এই গণহত্যা বন্ধ ও এর স্থায়ী সমাধান হোক।
এছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, রাখাইনে জাতিগত নিধন অবিলম্বে বন্ধ করতে হবে এবং তাদেরকে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। মিয়ানমারের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করা দরকার বলেও বক্তারা দাবী করেন।
মানববন্ধনটি সাফল্যম-িত করার জন্য বক্তব্য রাখেন ,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন, নাহিদুজ্জামান নাহিদ, মোরশেদুল ইসলাম, শিহাব উদ্দিন,মাহমুদুল হাসান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button