আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রোহিঙ্গা শিশুদের ইংরেজি ভাষা শেখানো হবে

মিয়ানমারে সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে এসেছে লাখ লাখ রোহিঙ্গা। বাংলাদেশে আশ্রয় নেয়া এসব রোহিঙ্গার মধ্যে ৬০ হাজার শিশুকে রাখাইন ও ইংরেজি ভাষা শেখানো উদ্যোগ নেয়া হয়েছে।
এজন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১৫০০ লার্নিং সেন্টার স্থাপন করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হবে-এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ৬ থেকে ১৪ বছর বয়সী ৬০ হাজার শিশু রয়েছে। এসব শিশুকে বার্মিজ ও ইংরেজি ভাষা শিক্ষা দেয়া হবে। লার্নিং সেন্টারে শিশুদের আনন্দ দিতে টেলিভিশনসহ নানা রকম বিনোদন মাধ্যম থাকবে। শিশুদের আনন্দের সঙ্গে শিক্ষার মধ্যে নিয়ে আসতে এ উদ্যোগ নেয়া হয়েছে। যেন তারা শিশুশ্রমে জড়িয়ে না পড়ে।
জানা গেছে, বিশ্বব্যাংকের দেয়া ২৫ মিলিয়ন ডলার অনুদানে এ কার্যক্রম পরিচালিত হবে। এর অর্ধেক অর্থ রোহিঙ্গা শিশুদের জন্য লার্নিং সেন্টার স্থাপন ও পরিচালনা করা হবে। বাকি অর্ধেক অর্থ দিয়ে রোহিঙ্গাদের বসবাসের কারণে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও বিদ্যালয় যাতায়াতের সড়ক সংস্কার করা হবে। পুরো কার্যক্রমটি তদারকি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এতে শিক্ষক নিয়োগ দেবে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফ। তবে কোনোভাবেই রোহিঙ্গা শিশুদের বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হবে না। রস্ক প্রকল্পের মাধ্যমে দেশীয় এনজিওর সার্বিক সহায়তায় স্কুলগুলো পরিচালিত হবে। গত ২৯ আগস্ট প্রকল্পের প্রি-একনেক হয়েছে। চলতি সপ্তাহে এটি একনেকের চূড়ান্ত সভায় ওঠার কথা রয়েছে। এ ছাড়াও চলতি মাসের শুরুতে বিশ্বব্যাংকের সঙ্গে আর্ধিক বিষয়ে চুক্তি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রস্ক (আউট অব স্কুল চিলড্রেন) প্রকল্পের অর্থ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় তারা (বিশ্বব্যাংক) কক্সবাজারের রোহিঙ্গা শিশুদের শিক্ষায় ব্যয় করার পরামর্শ দেয়। ঋণের টাকা রোহিঙ্গা শিশুদের জন্য ব্যয় করতে রাজি না হওয়ায় তারা নতুন করে ২৫ মিলিয়ন অর্থ অনুদান দিতে রাজি হয়।

বিজ্ঞাপন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button