শিরোনাম

রোহিঙ্গা শিবির পরিদর্শনে জাতিসংঘের দূত ইয়াং হি লি

সংবাদদাতা,কক্সবাজার : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন। সোমবার (২০ জানুয়ারি) সকালে তিনি ক্যাম্প পরিদর্শনে আসেন।
এর আগে ২০১৮ সালের ২০ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন ইয়াং হি লি।
দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা শিবির পরিদর্শনের লক্ষ্যে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে কক্সবাজার পৌঁছান জাতিসংঘের এই দূত। বুধবার (২২ জানুয়ারি) পর্যন্ত তার রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে।
রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। একইসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা।
জানা যায়, সফরকালে জাতিসংঘের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button