sliderবিবিধশিরোনাম

রোহিঙ্গা শরণার্থীসহ ১১ হাজার পরিবারে কাতার চ্যারিটির কোরবানির গোশত বিতরণ

রোহিঙ্গা শরণার্থীসহ গরীব, এতিম ও বিধবাদের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ঈদের দিন ও ঈদের পর দিন ধামরাই, ভৈরব, কুমিল্লা, বাগেরহাট, বরিশাল, সুনামগঞ্জ, মাদারীপুরসহ দেশের ১৭টি স্থানে এই গোশত বিতরণ করা হয়। এতে উপকৃত হয়েছে কমপক্ষে ১১ হাজার পরিবার।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভাসানচরে ঈদের দিন ১৫০টি গরু কোরবানি করে কাতার চ্যারিটি। এসময় সেখানে দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা কাতার চ্যারিটির এই উদ্যোগের প্রশংসা করেন।

ভৈরবে কাতার চ্যারিটির গার্লস হোমে গোশত বিতরণ কর্মসূচিতে অংশ নেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ ওমর।

ঈদের দিন কাতার চ্যারিটি ও এর দাতাদের পক্ষ থেকে কোরবানির গোশত পেয়ে আনন্দ অনূভুতি প্রকাশ করেছে উপকারভোগীরা। প্রতিটি উৎসব ও সঙ্কটে এভাবে পাশে থাকার জন্য তারা কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানান।

প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button