Uncategorized

রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণে নিহত ১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাতির হামলায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শরণার্থী। আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (৪৫)। এ সময় হুড়োহুড়িতে পাঁচ-ছয়জন আহত হয়েছেন। হাতির আক্রমণে বিধ্বস্ত হয়েছে ছয়টি ঘর। আহতদের স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ১৪ অক্টোবর উখিয়ায় বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে চার রোহিঙ্গা নিহত হন। এর বাইরে সাম্প্রতিক সময় ওই এলাকায় বন্য হাতির আক্রমণে প্রায় ১২ জন নিহত হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সাংবাদিকদের বলেন, আজ ভোররাতে দুটি বন্য হাতি লোকালয় থেকে কিছুটা দূরের ওই রোহিঙ্গা বসতিতে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই ইয়াকুব আলী মারা যান। হুড়োহুড়ি করে পালাতে গিয়ে আহত হন পাঁচ-ছয় জন। হাতি ছয়টি ঘর বিধ্বস্ত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button