রোহিঙ্গা ক্যাম্পে সাড়ে পাচঁ শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়ার মোছনি রেজিষ্টার শরনার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। এঘটনায় ৩০ জন নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ১ টার দিকে এঘটনা ঘটে।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহা চারদিকে ছড়িয়ে পড়ায় ঘর হতে কোন পরিবার কোন ধরনের মালামাল বের করতে পারেনি। আগুনের সূত্রপাত কোথায় হতে তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি। তবে পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাপের অনেক শরণার্থীরা জানিয়েছে, ই-ব্লকের একটি বাড়ির গ্যাসের চুলা থেকে এ আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টেকনাফ ও উখিয়ার ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে জ্বলন্ত আগুন লেলিহা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
টেকনাফ ফায়ার সার্ভিসের অফিসার মুকুল কুমার নাথ বলেন, রাত ২ টার দিকে খবর পেয়ে উখিয়া টেকনাফের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার সর্বাধিক চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। তিনি বলেন, আগুনের সুত্রপাত এখনো সঠিকভাবে জানা যায়নি।
ঘর পুড়ে যাওয়া প্রায় রোহিঙ্গাদের মতে প্রতিটি রোহিঙ্গার ঘরে জ্বালানী হিসাবে ব্যবহৃত হয় গ্যাস সিলিন্ডার। আর এই গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা অসতর্ক ভাবে ব্যবহারের ফলে আগুনের উৎপত্তি হয়ে একের পর এক হয়ে, সাড়ে পাচঁ শত ঘর পুড়ে ছাই বলে জানা যায়।
নয়াপাড়া মোছনি ক্যাম্পের ক্যাপ ইনচার্জ আবদুল হান্নান জানিয়েছেন, আগুনের ঘটনায় সাড়ে পাঁচশত ঘর পুড়ে গেছে। এবং এপর্যন্ত কোন প্রকার প্রাণহানির খবর পাওয়া যায়নি।




