slider

রোহিঙ্গা ক্যাম্পে জসিম হত্যাকান্ড : আটক-৫

এইচ.কে রফিক উদ্দিন, উখিয়াঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৫জন রোহিঙ্গাকে আটক করেছে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)সদস্যরা।এরা মূলত জসিম উদ্দিন হত্যাকান্ডে এজাহার নামীয় আসামী বলে জানা গেছে।আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজির আহমদের ছেলে মোঃ একরাম উল্লাহ (৩০), একই ক্যাম্পের বাসিন্দা মৃত আনু মিয়ার ছেলে মোঃ শাকের (৩৮), কালা হোসেন এর ছেলে মোহাম্মদ জাবের (২৩), শেখ আহম্মদের ছেলে নুরুল আমিন (২৭), হামিদ হোসেন এর ছেলে আমির হোসেন (১৯)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত পৌনে বারোটার দিকে উখিয়া ক্যাম্প ৯ ও ১০ এলাকায় অভিযান চালিয়ে হয়।
৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করেন ।
তিনি আরো জানান, গত ২৬ অক্টোবর রোহিঙ্গা দুষ্কৃতকারীদের হাতে ক্যাম্প ১০ এর বাসিন্দা জসিম হত্যাকাণ্ডের ঘটনায় তার মা বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তার অভিযোগের সূত্রধরে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button