বিবিধশিরোনাম

রোহিঙ্গাদের ১৪শ’ কোটি টাকার অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৬ কোটি ৫০ লাখ ডলার বা ১ হাজার ৪০০ কোটি টাকার অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক।
শুক্রবার (৮ মার্চ) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় রোহিঙ্গাদের জন্য এ অনুদান অনুমোদন দেয়া হয়। রোহিঙ্গাদের দুর্যোগ থেকে বাঁচানোর পাশাপাশি মৌলিক চাহিদা মেটাতে এ অর্থ ব্যয় করা হবে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব ব্যাংকের এই অর্থের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য আবাসন অবকাঠামো নির্মাণ করা হবে। এই প্রকল্পটির মাধ্যমে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাঁচটি উন্নয়ন কাজ করা হবে।
এগুলোর মধ্যে রয়েছে-সড়ক, ফুটপাত, ড্রেন, কালভার্ট এবং সেতু নির্মাণ এবং ক্যাম্পের ভেতরে এবং রাস্তায় রাস্তায় সড়কবাতি স্থাপন। এছাড়াও পাইপ দিয়ে পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ব্যবস্থা করা এবং পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন করা এই প্রকল্পটির উদ্দেশ্য।
বিশ্বব্যাংকের ঢাকা কার্য়ালয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ড্যানড্যান চেন বলেন, ওই এলাকার স্থানীয়দের মধ্যেও অবকাঠামোর অভাব রয়েছে। রোহিঙ্গাদের জন্য গৃহীত এই প্রকল্পে স্থানীয়রাও অনেক উপকৃত হবে।
প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবহিনীর নির্বিচারে হত্যা-নিপীড়ন-ধর্ষণের মুখে আড়াই বছর আগে প্রাণে বাঁচতে বাংলাদেশে ঢল নামে রোহিঙ্গাদের। প্রায় আট লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়। আগে থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিলিয়ে বর্তমানে তাদের সংখ্যা এগারো লাখের বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button