রোহিঙ্গাদের সমর্থনকারী ফেসবুক পোস্ট কারা ডিলিট করছে?
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপরে সহিংসতা আর তাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নানা ছবি, পোস্ট, ভিডিও সামাজিক মাধ্যমগুলি থেকে মুছে ফেলার অভিযোগ পাওয়া যাচ্ছে।
সৌদি আরবে বসবাসরত এক রোহিঙ্গা মুসলমান নেতা শাহ হুসেইন সেদেশ থেকেই প্রচার প্রচারণা চালান রোহিঙ্গাদের সমর্থনে।
২০১০ সাল থেকে তিনি একটি ফেসবুক পেজও চালান। কিন্তু তিনি দাবী করছেন, গত কয়েকদিন ধরে তার সেসব পোস্ট আর ছবি ডিলিট করে দেওয়া হচ্ছে, যেগুলোতে রোহিঙ্গাদের ওপরে সহিংসতার বর্ণনা আর মন্তব্য ছিল।
ফেসবুকের গাইডলাইন অনুযায়ী সহিংসতার ঘটনায় যদি কেউ আনন্দ বা খুশি সেটা ব্যক্ত করে, তাহলে সেই পোস্ট ফেসবুক কর্তৃপক্ষ নিজেরাই ডিলিট করে দেয়।
বিবিসির সঙ্গে কথা বলতে গিয়ে মি. হুসেইন বলেছেন, “রোহিঙ্গা মুসলমানদের ওপরে অত্যাচারের অনেক ছবি পাচ্ছি আমি। খুবই বীভৎস সেসব ছবি। সেগুলো যদি আমরা দুনিয়ার মানুষকে না দেখাতে পারি, তা হলে আর কী দেখাব আমরা?”
বিবিসি




