আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘ ও ইউনিসেফ কর্মকর্তা

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর পরিকল্পিত হত্যা ও ধ্বংসযজ্ঞে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে তিন দিনের সফরে আসছেন জাতিসংঘের মানবিক এবং জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফের) নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক।
ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, সফরকালে তারা আগামীকাল সোমবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এবং মঙ্গলবার বেলা ২টায় শহরের ওসান প্যারাডাইস হোটেলে সংবাদ সম্মেলন করবেন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাদের দমন-পীড়নের মুখে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে; তাদের মধ্যে ৬০ শতাংশ নারী ও শিশু।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, রাখাইন থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা এখন সাত লাখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button