উপমহাদেশশিরোনাম

রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী দিল ভারত

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রথম দফায় ৫৩ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। ভারতীয় ত্রাণবাহী সি-১৭ এয়ারক্রাফ্টটি বন্দর নগরী চট্টগ্রামে পৌঁছার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার কাছ থেকে এই ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, মসুর ও তাঁবু। হাইকমিশনার শ্রিংলা বলেন, শরণার্থীদের জন্য ভারত পর্যায়ক্রমে ৭ হাজার টন ত্রাণ সামগ্রী পাঠাবে।
এ সময় কাদের বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে ভারতের নরেন্দ্র মোদীর সরকারকে ধন্যবাদ জানান।
এর আগে বাংলাদেশ উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ও শরণার্থীদের ফেরত পাঠাতে ভারতের সহযোগিতার প্রয়োজনীয়তার উল্লেখ করে বলেছে, গোটা বিশ্ব রোহিঙ্গা ইস্যু নিয়ে উদ্বিগ্ন। এ মুহূর্তে আমাদের পাশে ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ।
এ সময় ভারতের হাইকমিশনার রোহিঙ্গা ইস্যুকে নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা এবং খাদ্য সমস্যা মোকাবেলায় বাংলাদেশের চ্যালেঞ্জের ব্যাপারে ভারত অবগত।

শ্রিংলা বলেন, ভারত ৭ হাজার টন ত্রাণ সামগ্রী পাঠাবে। এরমধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, বিস্কুট, লবণ, নুডুলস্, সাবান, মশারি, তেল এবং তাঁবু সামগ্রী। শরণার্থীরা প্রত্যেকে ১৫ কেজি করে ত্রাণ সামগ্রী পাবে। এই ত্রাণ সামগ্রী উখিয়া, টেকনাফ এবং নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা শিবিরে বিতরণ করা হবে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এর আগে সকাল সোয়া ৯টায় রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে মরক্কো থেকে একটি বিমান এসে পৌঁছায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button