প্রবাস

রোমে বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা

বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য ইতালির রোমের পিয়াচ্ছা নাভোনাতে বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
অনুষ্ঠানটি লা ফেসটা ডেলা মিউজিকা রোমা ২০১৮ (La Festa Della Musica Roma) এর অংশ হিসেবে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। দেশী-বিদেশী বহু সংখ্যক পর্যটক অনুষ্ঠানটি উপভোগ করেন। রোমে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতসহ সকল কর্মকর্তা/কর্মচারী ও সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লা ফেসটা ডেলা মিউজিকা রোমা একটি জনপ্রিয় সঙ্গীত উৎসব যা প্রতি বছর ২১ জুন ইতালিসহ ইউরোপের সকল দেশে একযোগে অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button