খেলা
রোনালদোর রেকর্ডে জুভেন্টাসের জয়

সেরি আয় টানা সাত ম্যাচে গোল করে জুভেন্টাসকে জয় এনে দিয়েছেন রোনালদো। রবিবার তুরিনে নিজেদের মাঠে তার জোড়া গোলে পার্মাকে ২-১ ব্যবধানে হারিয়েছে দলটি।
ক্লাবের হয়ে রোনালদো এদিন ১৫ বছরের পুরোনো একটি রেকর্ড ছুঁয়েছেন। ডেভিড ট্রেজেগুয়েটের পর প্রথম খেলোয়াড় হিসেবে সেরি আয় টানা সাত ম্যাচে গোল করলেন তিনি। ট্রেজেগুয়েটের রেকর্ড ভাঙতে হলে রোনালদোকে সামনের তিন ম্যাচেও গোল করতে হবে।
রোনালদো ৪৩তম মিনিটে দলকে এগিয়ে দেন। পার্মা সমতায় ফেরে ৫৫ মিনিটের সময়। তিন মিনিট বাদে জয়সূচক গোলটি করেন সিআরসেভেন।
আসরে এটি তার ১৬তম গোল। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ক্লাবের হয়ে গোল হলো ১৮টি।
২০ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট জুভেন্টাসের। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার।




