slider

রোগ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ব্যবসায়ী আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গলায় লুঙ্গি পেঁচিয়ে এক ব্যক্তি আত্নহত্যা করেছেন।
নিহত শহীদুল ইসলাম (৫৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খিরিহাটি গ্রামের রুইর বাড়ির সিরাজুল হকের ছেলে।
সোমবার (২৫ জুলাই) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুময়ান কবির এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শহীদ বাড়ির পাশে একটি ছোট দোকান করে জীবিকা নির্বাহ করত। দীর্ঘদিন থেকে সে হাপানি রোখে ভুগছিলেন। হাপানিজনিত রোগে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে প্রজেক্টের পাড়ে গলায় লুঙ্গি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এমন সংবাদ পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে, স্থানীয়দের কারো কারো দাবি অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করতে পারেন।
পরিদর্শক তদন্ত আরো জানান, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button