slider

রোকেয়া দিবসে ঝালকাঠিতে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

মোঃ শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে
ঝালকাঠিতে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের জন্য পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে জয়িতাদের হাতে ক্রেস্ট, ফুল ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরাহ্ গুল নিঝুম। শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা শেষে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ইসরাত জাহান রুমা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ইসরাত জাহান ফেরদৌস, সফল জননী নারী নুরুন্নাহার বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী সনিয়া আক্তার আরজু ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সালমা বেগম।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button