রোকুজ্জো-মেসি:বিয়ের দুই মাস পূর্ণ হওয়ার আগেই নতুন সুখবর

মাত্র পাঁচ বছর বয়সেই দেখা! তারপর প্রেম। গত জুন মাসের শেষ সপ্তাহে তো মহা ধুমধামেই দীর্ঘদিনের বান্ধবী অ্যান্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করেন লিওনেল মেসি। তার দুই মাস পার না হতেই নতুন সুখবর পেলেন তার ভক্ত-অনুরাগীরা।
আবারও বাবা হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আর এই খবর দিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। আর্জেন্টিনার পত্রিকা ওলে’র খবর, লিওনেল মেসি ও অ্যান্তোনেল্লা রোকুজ্জো দম্পতির ঘরে আসছে তৃতীয় সন্তান।
তৃতীয়বারের মতো মেসির বাবা হওয়ার এমন খবর দিয়ে টুইট করেছে ইএসপিএন আর্জেন্টিনাও, ‘দারুণ খবর, লিওনেল মেসি ও তার স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জো তৃতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন। অভিনন্দন!’
মেসি-রোকুজ্জোর ঘরে আছে দুই ছেলে থিয়াগো ও মাতেও। ২০১২ সালে প্রথম সন্তান থিয়াগোর জন্ম হয়। আর ২০১৫ সালের সেপ্টেম্বরে পৃথিবীর আলো দেখেন মাতেও।
সূত্র : অনলাইন




