খেলা
রেকর্ড গড়েই সেজদা দিলেন হাসান আলি

বিপিএলের এবারের আসরে প্রথমবারের মতো কোনো বোলার পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়লেন। সেই দুর্ধর্ষ বোলার হলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হাসান আলি।
সোমবার ঢাকার বিপক্ষে ২০ রান দিয়ে শিকার করেন পাঁচটি উইকেট। আর পঞ্চম উইকেট শিকারের পর পরই সেজদা করেন এই পাকিস্তানি ক্রিকেটার।
তার উইকেটের সাথে শেষ হয় ঢাকার ইনিংস। ১৮.৩ ওভারে ১২৮ রান সংগ্রহ করে তারা।




