বিনোদন

রেকর্ড গড়লেন নবাবজাদি সারা

বিনোদন দুনিয়ায় পা রেখেছেন মাত্র তিন মাস হলো, আর এর মধ্যেই নবাবজাদি সারা আলি খান জয় করে নিয়েছেন অগণিত মানুষের মন। বড় বড় পরিচালকের মত, ভবিষ্যতের সুপারস্টার তিনি।
ডিসেম্বরে দুটো চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক হয় সারার। সাম্প্রতিক খবর বলছে, এরই মধ্যে একটি রেকর্ড করে ফেলেছেন তিনি। বাবা পাতৌদির নবাব, অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে নির্মাতা-প্রযোজক ও টিভি ব্যক্তিত্ব করণ জোহরের জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ মৌসুমে অতিথি হন সারা। ওই শোতে তাঁদের পর্বটি অর্জন করেছে সবচেয়ে বেশি টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট)।
‘কফি উইথ করণ’-এ সারা আলি খানের অভিষেক নিয়ে বি-টাউনে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ওই পর্বটি অন্তর্জালে ছড়িয়ে পড়ে। বাবা-মেয়ের মনখোলা আলাপে পর্বটি তুমুল জনপ্রিয় হয় এবং সর্বোচ্চসংখ্যক টিআরপি অর্জন করে।
শোতে এই তারকাকন্যার উত্তরগুলো ছিল খুবই মজার ও স্মার্ট। তা ছাড়া বাবার সামনেই ‘সোনু কে টিটু কি সুইটি’ তারকা কার্তিক আরিয়ানকে ‘ক্রাশ’ বলেন তিনি। ‘ডেটে’ যাওয়ার আগ্রহও প্রকাশ করেন। এই আলাপ অন্তর্জালে আগুন ঝরায়।

‘কফি উইথ করণ’-এ বাবা সাইফের সঙ্গে সারা। ছবি : সংগৃহীত

‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান। প্রথম ছবিটি মোটামুটি ব্যব্সা করলেও দ্বিতীয় ছবিই পৌঁছে যায় ২০০ কোটির ক্লাবে। একটি নামকরা সাময়িকীর মার্চ সংখ্যায় অভিষেক হয়েছে তাঁর, প্রচ্ছদকন্যা হয়েছেন তিনি।
প্রথম সিনেমা মুক্তির পরই আলোচনায় আসেন সারা আলি খান। তাঁর কাণ্ডজ্ঞান, সাক্ষাৎকারে বুদ্ধিমত্তা দিয়ে তাৎক্ষণিক উত্তর আর আকর্ষণীয় ব্যক্তিত্ব মন জয় করে সবার। সিনেপ্রেমিকরা তাঁর তৃতীয় সিনেমার দেখার জন্য মুখিয়ে আছেন। অন্তর্জালে ভক্ত ও অনুরাগীর সংখ্যা বাড়ছে। সম্প্রতি একটি ব্র্যান্ডের পণ্যদূত হয়েছেন তিনি।
শোনা যাচ্ছে, ডেভিড ধাওয়ানের ‘কুলি নাম্বার ওয়ান’-এর রিমেকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে। বলা হচ্ছে, জুলাইয়ে শুটিং শুরু হবে এবং আগামী বছর মুক্তি পাবে ছবিটি। তবে নিশ্চিত খবর হলো, ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল টু’ ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধবেন সারা। সূত্র : বলিউড বাবল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button