Uncategorized

রূপগঞ্জে ১১’শ ছাড়ালো করোনা শনাক্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ১১’শ ছাড়িয়েছে।
উপজেলায় নতুন করে আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফয়সাল আহমেদ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরএমও ফয়সাল আহমেদ জানান, মোট ৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মাঝে নতুন করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রূপগঞ্জ উপজেলার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১১০৪ জন। যার মাঝে সুস্থ হয়েছেন ৫৭১ জন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের। উপজেলায় মোট নমুনা নেওয়া হয়েছে ৫ হাজার ২৪৭ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button