রূপগঞ্জের জিয়া হায়দার ভূমিহীনদের ৪০০ শত ঘর ব্যানিজ্যের অভিযোগ পাওয়া যায়

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া (বাবুল) : নারায়ণগঞ্জ রূপগঞ্জের হাইব্রিড আওয়ামীলীগ নেতা এ এ এস এম জিয়া হায়দার বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম নামে সংগঠনের উপরে বিভিন্ন কৌশলে ঘর ব্যানিজ্যের অভিযোগ পাওয়া যায়।
এবিষয়ে টাংগাইলের রেজাউল করিমের কাছে জানতে গেলে বেড়িয়ে আসে লুকিয়ে থাকা অজানা কিছু তথ্য।
সাম্প্রতিক সময়ে জানা যায় এ এস এম জিয়া হায়দার ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সচিব এর নাম ভাঙ্গিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগঠনের নামের উপরে টাকা হাতিয়ে নিয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীনদের ঘর দেওয়ার নামে কৌশলে ৪০০ শত ঘর ব্যানিজ্য করে আসছে। প্রতি টি ঘর বাবদ ধরা হয়েছে ৩৫ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
ভোক্তভোগী মোঃ রেজাউল করিম বলেন আমি টাংগাইল জেলার গোপালপুর থানা, জাউয়াল ইউনিয়ন, গ্রাম ধরিশ্বর আমার থেকে এ এস এম জিয়া হায়দারকে ১৯টি ঘর বাবদ এডভান্স টাকা দেওয়া হয় ১ লক্ষ ৭৫ হাজার।
বাকি টাকা দেওয়া হবে ঘর আসার পরে। এই বিষয়ে আরো জানতে চাইল রেজাউল করিম বলেন, আমি এই ঘর আনার জন্য জমির দলিল, ভোটার আইডি কার্ড, নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ অন্যান্য কাগজ পত্র দিই।
তাহলে আমি ১ মাসের মধ্যে আমি ঘর পাবো বলে জানাব এ এস এম জিয়া হায়দার। এই ঘর পাওয়ার আসায় আমি আমার বসতঘর বিক্রিি করে টাকা দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় সরকারি ঘর দিবে দিচ্ছে বলে আজ প্রায় ১ বছর হয়ে যাচ্ছে ঘর পাচ্ছি না , বাকি ১৮ টি ঘরের জন্য যেই টা দিয়েছি, এলাকার মানুষ কে ঘর দিবো বলে তাহারা এখন আমাকে চাপ প্রয়োগকরে, তাদের যন্ত্রণায় আমি দিশেহারা এখন আমার মরন বা আত্মহত্যা ছাড়া আর কোন পথ নাই, সেইম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বাবুল নামের লোকটি প্রতিবাদ করলে তাহাকে সংগঠন থেকে বিনা কারণ মিথ্যা অপবাদ দিয়ে বহিষ্কার করা হয়েছে। এ এস এম জিয়া হায়দারে বিষয় মুখ খুলা হলে নওগাঁ, রাজশাহী চাপাইনবয়াবগঞ্জে এই ঘটনা ঘটে। এই জিয়া হায়দার মানুষ কে মিথ্যা অপবাদ দিয়ে, তাদেরকে সরিয়ে রাখে।
ভুক্তভোগী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার ঘর দেওয়ার এ এস এম জিয়া হায়দার এখন ঘর দিবে দিচ্ছে বলে আমাদের কে ঘুরাচ্ছে, এবং কি এ এস এম জিয়া হায়দার বলেন সচিব আমাকে দিলে আমি সরকারি ঘর আপনাদেরকে দিবো,
এখন প্রশ্ন আসে মাননীয় প্রধানমন্ত্রী উপহারের ঘর দেওয়ার নামে এই জিয়া হায়দার অন্যদের থেকে এই পর্যন্ত কত টাকা নিয়েছে,
এরই মধ্যে একজন ভুক্তভোগীর বক্তব্য কে মিথ্যা বানোয়াট বানানো জন্য চলছে পায়তারা, এক জন ভুক্তভোগী মিথ্যার আশ্রয় নিতে পারে, বাকি রাতো আর মিথ্যার আশ্রয় নিতে পারে না এ এস এম জিয়া হায়দারের বিরুদ্ধে , মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর সম্পর্কে জানতে চাইলে আবার অনেক ভয়ে মুখ খুলতে নারাজ ঘর যদি না দেয়, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীনদের দেওয়া উপহার স্বরূপ ঘরের নাম ভাঙ্গিয়ে এ এস এম জিয়া হায়দার ৪০০ ঘর ব্যানিজ্যা করেন। এই জিয়া হায়দার কে তার খুটির জোর কোথায় ভুক্তভোগী জানতে চায়।
নিরীহ ভুক্তভোগীরা এই হাইব্রিড আওয়ামী লীগ নেতা এ এস এম জিয়া হায়দারকে কয়েক ধাপে টাকা নিয়েছেন বলে ভুক্তভোগী জানান।
ভুক্তভোগীদের মতামত এতে করে আওয়ামী লীগের ও মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষন হচ্ছে। তাই এই বিষয় টি দিকে সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীর।




