Uncategorized

রুশ বিমান ভূপাতিত করার অর্থ আরেকটি বিশ্বযুদ্ধ

রুশ বিমান ভূপাতিত করার অর্থ বিশ্বকে প্রাণঘাতী যুদ্ধের দিকে ঠেলে দেয়া বলে মন্তব্য করেছেন ব্রিটেনের খ্যাতিমান শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. রডনি শেক্সপিয়ার। ব্রিটিশ রক্ষণশীল দলের এমপি অ্যান্ড্রু মিশেল রাশিয়ার বিমান ভূপাতিত করার যে আহ্বান জানিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
চলতি সপ্তাহে অ্যান্ড্রু মিশেল বিবিসি-কে বলেন, সিরিয়ায় অব্যহত সহিংসতা বন্ধ করতে রুশ বিমান ভূপাতিত করা উচিত। তিনি বলেন, ব্রিটেন ও তার মিত্রদের উচিত সিরিয়ায় একটি নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করা। রুশ বিমান সেই নো-ফ্লাই জোনের সীমানা লঙ্ঘন করলেই সেগুলোকে ভূপাতিত করতে হবে।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রডনি শেক্সপিয়ার বলেন, রুশ বিমান ভূপাতিত করা কোনোভাবেই ভালো সিদ্ধান্ত নয়। এর অর্থ বিশ্বকে আরেকটি প্রাণঘাতী যুদ্ধের দিকে ঠেলে দেয়া।
এর আগে সিরিয়ায় চলমান সংঘাত চলতে থাকলে যে কোনো সময় রাশিয়া ও আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন তুর্কি উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস। তার মতে, রাশিয়া-আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়লে সে যুদ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাতোলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নুমান কুরতুলমুস বলেন, সিরিয়ার অব্যহত সংঘাত বিশ্বকে আরেকটি যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এই প্রক্সি যুদ্ধ অব্যাহত থাকলে আমেরিকা-রাশিয়া যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।
উল্লেখ্য, আমেরিকা ও তার মিত্রদেশগুলো অনেকদিন থেকেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ চাইছে। তবে বাশার সরকারের ওপর রাশিয়ার সক্রিয় সমর্থন থাকায় এটা সম্ভব হচ্ছে না। উল্টো এর জেরে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button