
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর সংগ্রামী জীবনের স্মৃতি সংরক্ষণে ও শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর কর্মময় জীবন তুলে ধরার প্রয়াসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে রাজশাহী সিটি কপোর্রেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন ।
এসময় রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন, রাজশাহী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জামিলুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রুয়েট অফিসার সমিতির দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৮ এপ্রিল উপাচার্য রফিকুর ইসলাম সেখ বঙ্গবন্ধু কর্নার স্থাপনের জন্য নয় সদস্যের কমিটি গঠন করেন। কমিটির সার্বিক তত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতা করেন উপাচার্য।
পূর্বপশ্চিম




