রুমায় সমাজ সেবা অধিদপ্তরের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রুমায় প্রতিনিধি : রুমায় সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সমূহের অবহিতকরণ সেমিনার/সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০আগষ্ট) উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন শিবলী। প্রধান অতিথি হিসেবে থাংখামলিয়ান বম (ভাইস-চেয়ারম্যান), বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান উর্বশী দেওয়ান, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, বান্দরবান, সফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসার । এছাড়াও রেমাক্রি প্রাংসা ইউনিয়নের চেয়ারম্যান, গালেংগ্যা ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেমিনারে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার, শিক্ষা অফিস, পশু অফিস, যুব উন্নয়ন অফিস, মহিলা বিষয়ক অফিস, বিআরডিবি অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক এর রিপন দক্ত ক্যাশ সহকারী সহ প্রমূখ উপস্থিত ছিলেন। উধশী দেওয়ান বলেল, সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও শিশু সুরক্ষা বিভিন্ন কার্যক্রম তথা দোলনা থেকে কবর পর্যন্ত সমাজ সেবা এর কাজ । অন্য দিকে নুম্রাউ মার্মা (মহিলা ভাইস চেয়ারম্যান) অভিযোগ করে বলেন, রুমা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক কোন কার্যক্রম পরিচালনা ডকুমেন্টারি প্রতিনিধিদের কোন সময় অবহিত করেন না ! এই অবহিত না করার ফলে জনগনের কাছে সেবা দিতে প্রতিনিধিদের এক ধাপ পিছিয়েছে বলে মন্তব্য করেন ! সভাপতি মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন শিবলী বক্তব্যের বলেন, সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সমূহের বয়স্ক, যুবক, কিশোর, শিশুদের সেবা করার সমাজ সেবা অধিদপ্তরের কাজ। সরকার বিভিন্ন অধিদপ্তর কর্তৃক জনগনের সেবা করা নিয়োজিত এর একটি সমাজ সেবা অধিদপ্তর সরকারের জনসেবা প্রতিষ্ঠান। সমাজের প্রান্তীক জনগোষ্ঠীদের বিশেষ সুবিধা সমূহ দিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে বলে তিনি জানান।




