slider

রাস্তা সম্প্রসারণে গৌরীপুরে কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙেছে সওজ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ বৃহস্পতিবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্টান্ডে কবর স্থানের সীমানা প্রাচীর ভেঙে যানবাহন চলাচলের রাস্তা সম্প্রসারণ করেছে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষ। এঘটনায় মসজিদ ও কবর স্থান কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হাশেম তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। এদিকে কবর স্থানের সীমানা প্রাচীর ভাঙ্গার আগে সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেন কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিক নেতা মোঃ শেখ মজিব সহ বিভিন্নজন। এবিষয়ে কুমিল্লা সওজ এর নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমার সাথে ফোনে কথা হলে তিনি জানান, গৌরীপুর বাস স্ট্যান্ডের আশপাশ জরুরি মেরামত সিসি ঢালাই কাজ চলছে। এমতাবস্থায় সড়ক সংকোচিত হয়ে যাওয়ায় যানচলাচল স্বাভাবিক রাখতে কবর স্থানের সীমানা প্রাচীর ভেঙে আঁট ফিট জায়গা না নিয়ে বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। সড়কের কাজ শেষ করতে এক থেকে দেড় মাস লাগবে বলে তিনি জানান, এর পর ওই আঁট ফিট জায়গা ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর তৈরি করে দেওয়া হবে এমনটি নিশ্চিত করেন সুনীতি চাকমা। শুক্রবার সওজ এর এসডিই নাজমুস সাকিব একই তথ্য নিশ্চিত করেন। মহাসড়ক সংস্কার কাজে দায়িত্বরত সাইড ইঞ্জিনিয়ার অমিত জানান, মহাসড়ক মেরামত কাজের কারনে ঢাকা মুখি দীর্ঘ যানজটে কষ্ট ভোগ করছে যাত্রী সাধারণ। চেষ্টা চলছে যতদ্রুত মেরামত কাজ সম্পন্ন করা যায়। এদিকে সওজ কুমিল্লা বিভাগের কর্তৃপক্ষ যানজট এড়াতে ময়নামতি বি-বাড়িয়া ঢাকা সড়ক ব্যবহারের নির্দেশনা দিলেও ওই সড়ক অনেকেই ব্যবহার করছে না। কবরস্থানের বিষয়ে কমিটি নিশ্চিত করে বলেছে এখানে সরকারি কোনো একোয়ার নেই এবং শতবছরেরও বেশি এই কবর স্থানে অন্তত ৫০ জনেরও বেশি লোককে দাফন করা হয়েছে। শ্রমিক নেতা শেখ মজিব বলেছেন সওজ কর্তৃপক্ষ কথা মতো কাজ না করলে পরবর্তী দায়ভার ওনাদেরই বহন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button