
কাউছার আহমেদ, দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বজলুল হক(শাজাহান) এর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০.৩০ টার দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মানিকগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে দৌলতপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে দৌলতপুর থানার (ওসি তদন্ত) শেখ ফরিদ,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ছোরহাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শহরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মরহুম ফজলুল হকের দুই মেয়ে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।




