sliderঅপরাধশিরোনাম

রাষ্ট্রদূত পিটার হাসের নামে টুইটার অ্যাকাউন্ট ‘ভুয়া’: মার্কিন দূতাবাস

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নামে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট শনাক্ত করেছে মার্কিন দূতাবাস।

দূতাবাস টুইট করেছে,‘প্রিয় অনুসারীরা, দয়া করে মনে রাখবেন রাষ্ট্রদূত পিটার হাসের কোনো ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট নেই।’

অনুসারীদের এই ছদ্মবেশী অ্যাকাউন্ট @PeterHaasAmb কে আনফলো করে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়।

দূতাবাসের আপডেট এবং রাষ্ট্রদূত হাসের কার্যকলাপের তথ্যের জন্য, অনুসারীদের @usembassydhaka অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button