আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা আলোচনা শুরু, যুদ্ধ থামার সম্ভাবনা

যুদ্ধ থামাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হয়েছে। রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা হিন্দুস্তান টাইমস।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, বেলারুশের ভূমিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে।
আমরা আশা করছি এ আলোচনার মাধ্যমে একটি সমাধান আসবে ও যুদ্ধের অবসান হবে। বিশেষ করে ডনবাস এলাকায় শান্তি আসবে এবং সমগ্র ইউক্রেনের মানুষ শান্তিপূর্ণ জীবনে ফিরে যাবেন।
এ শান্তি আলোচনা এমন সময়ে চলছে যখন রাশিয়া ও ইউক্রেনের সেনারা আট দিন ধরে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছে।
এদিকে ব্রিটিশ সেনাবাহিনী দাবি করেছে, ইউক্রেনে চালানো সামরিক অভিযানে রাশিয়া তেমন একটি সফলতা পায়নি। খেরসন শহর বাদে আর কোনো শহর দখল করতে পারেনি রাশিয়ান সেনারা। রুশ সেনারা এখনো ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে পারেনি।
সূত্র : দ্যা হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button