আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রাশিয়ায় করোনা আক্রান্ত ১০ লাখ ছাড়ালো

সবশেষ চব্বিশ ঘণ্টায় রাশিয়ায় সাড়ে চার হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে আয়তনে বিশ্বের বৃহত্তম দেশটিকে সরকারি হিসেবে ছোঁয়াচে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
মঙ্গলবার রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গত একদিনে নতুন করে ৪ হাজার ৭২৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৪৮ জনে।
আক্রান্তের বৈশ্বিক তালিকায় চতুর্থস্থানে আছে রাশিয়া। তাদের ওপরে থাকা তিন দেশ ভারত (তৃতীয়), ব্রাজিল (দ্বিতীয়) ও যুক্তরাষ্ট্র (শীর্ষে)।
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি কমতির তেমন কোনো লক্ষণ না থাকলেও স্কুলে দেওয়া হয়েছে রাশিয়ার স্কুলগুলো। মঙ্গলবার স্কুল খোলার দিন শুরু করা হয়েছে নতুন শিক্ষাবর্ষও। এমনটি শিক্ষার্থীদের ক্লাস রুমে মাস্ক পরার দরকার নেই বলেও নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। তবে স্কুলে ঢোকার আগে সবার তাপমাত্রা পরীক্ষা করা হবে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, রাশিয়া আক্রান্তের পিক পার করে ফেলেছে। ফলে বিধিনিষেধ উঠিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরানোর চেষ্টা চলছে। এ ছাড়া সবার আগে ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণাও দিয়েছে রাশিয়া।
এদিকে, আক্রান্তে রাশিয়ার অবস্থান শীর্ষের দিকে থাকলেও মৃত্যুর সংখ্যা তেমন উদ্বেগজনক নয়। করোনাভাইরাসে দেশটিতে এখন পর্যন্তর মৃত্যু হয়েছে ১৭ হাজার ২৯৯ জনের। যদিও রাশিয়ায় এই মৃত্যুর হার বিশ্বাস করতে নারাজ সমালোচকেরা।
বার্তা সংস্থা এএফপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button