আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রাশিয়ায় একদিনে ৪ হাজার ৭০ জন করোনায় আক্রান্ত

সময়ের সঙ্গে রাশিয়ায়ও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক কভিড-১৯ এ আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে দেশটির সরকারের সবশেষ প্রকাশিত তথ্যে জানানো হয়েছে।
শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় রাশিয়ায় কভিড-১৯ এ আক্রান্ত নতুন রোগী পাওয়া গেছে রেকর্ড ৪ হাজার ৭০ জন। তাতে দেশটিতে মোট করোনা রোগী দাঁড়িয়েছে ৩২ হাজার ৮ জন।
করোনায় ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন মৃত্যু হয়েছে ৪১ জনের। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৭৩ জন। এই সময়ে করোনামুক্ত হয়েছেন ২৮৬ জন। তাতে মোট আরোগ্যের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯০ জন।
প্রথমবারের মতো করোনা রোগী পাওয়া গেছে আলতাই রিপাবলিক প্রদেশে। এর মধ্য দিয়ে দেশটির দেশটির মোট ৮৫টি প্রদেশেই প্রাণঘাতী এই ভাইরাস পৌঁছাল।
করোনার প্রকোপ সবচেয়ে বেশি মস্কোতে। ২৪ ঘণ্টায় সেখানে ১,৯৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। রাজধানীর প্রদেশটিতে মোট আক্রান্ত ছাড়িয়েছে ১৮ হাজার ১০০।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৫০ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button