slider

রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার হোমনার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.আল নকিব চৌধুরী অধ্যাপক,বুয়েট ও প্রাক্তন উপচার্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। শিক্ষার্থীরাও অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাণনা ক্রেস্ট হাতে তুলে দেন।কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কলেজের সভাপতি প্রকৌশলী সৈয়দ জুনায়েদ আনোয়ার এর সভাপতিত্বে ও অধ্যক্ষ মো.লোকমান হোসেন এর ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন। বরণ অনুষ্ঠানে বক্তারা কলেজের গৌরব উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এসময় তারা বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে আত্মপ্রত্যয়ি এবং আগামীর উজ্জল নক্ষত্র হয়ে বেরোবে এই বিস্বাস রাখছি। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.জাকির হোসেন অধ্যাপক,ইইই বিভাগ,ডুয়েট,গাজীপুর, শ্রী পৃথ্বীশ কুমার রায় ব্যবস্থাপনা পরিচালক, রূপালী ইন্সুরেন্স লিঃ, ড.আশিকুর রহমান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র কুমিল্লা,৪ নং চান্দের চর ইউনিয়ন পরিষদের জনন্দিত চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, মো.আনোয়ার হোসেন প্রধান শিক্ষক,কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়,মোঃ হারুন মমিন সভাপতি,চান্দেরচর ইউনিয়ন আওয়ামীলীগ,মো.ফয়জুর রহমান (তসলিম) শিক্ষানুরাগী আখন্দপাড়া,গাজী আব্দুর রহমান অভিভাবক প্রতিনিধি,মো.হুমায়ুন কবির অভিভাবক প্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,কলেজের শিক্ষক,ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্র/ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button