বিনোদনশিরোনাম

রাফি হত্যার বিচার চেয়ে রাস্তায় তারকারা

নুসরাত জাহান রাফি হত্যার বিচার চাইছে দেশের মানুষ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি।
তাকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে আজ সকাল ১০ টা থেকে এফডিসির গেটের সামনে চলচ্চিত্র ও নাটকের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজকসহ শোবিজের অনেক কর্মীরা একসাথে দাঁড়িয়ে মানববন্ধন করেন।
এ সময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, সুষ্ঠু তদন্ত শেষে হত্যাকারীদের দ্রুত শাস্তি দাবি করছি আমরা।
মানববন্ধনে অংশ নেয়া সকলে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জানান।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, চিত্রনায়িকা অঞ্জনা, মৌমিতা মৌ, প্রযোজক খোরশেদ আলম খসরু, কন্ঠশিল্পী রবি চৌধুরী, দিনাত জাহান মুন্নী, দর্শকপ্রিয় অভিনেত্রী সারা যাকের, নির্মাতা ও অভিনেত্রী রোকেয়া প্রাচী, নির্মাতা চয়নিকা চৌধুরী, চলচ্চিত্রের অভিনেতা আলীরাজ, শহীদুল আলম সাচ্চু, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, বদিউল আলম খোকন, শাহীন সুমন, শাহ মো: সংগ্রাম, হাবিবুল ইসলাম হাবিব, কচি খন্দকার,তাজুল ইসলাম, বুলবুল বিশ্বাসসহ আরো অনেকে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পাশাপাশি ডিরেক্টরস গিল্ডের কর্মীরাও এই মানববন্ধনে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button