জাতীয়

রাফির ভাইকে ব্যাংকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

ফেনীর সোনাগাজীতে পুড়িয়ে হত্যার শিকার ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির ভাই মাহমুদুল হাসান নোমানকে ব্যাংকে চাকরি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নোমানের হাতে এনআরবি গ্লোবাল ব্যাংকে ট্রেইনি অফিসার পদের নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বাবা একেএম মুসা ও মা শিরিনা আক্তারসহ দুই ভাই। এ সময় শেখ হাসিনা নুসরাতের পরিবারের প্রতি সান্ত¡না ও গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, ‘দুষ্কৃতকারীরা কেউই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। প্রধানমন্ত্রী তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button