আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘রানির ভিডিও’ ফাঁস, তালাক দিলেন রাজা

মালয়েশিয়ার সাবেক রাজা সুলতান মুহম্মদ পঞ্চম রুশ সুন্দরী ওকসানা ভোয়েভোদিনাকে বিয়ের জন্য সিংহাসন ছেড়েছিলেন। এ বিয়ে ঘিরে তুমুল আলোচনা হয়েছিল গত বছরের নভেম্বরে। তবে ১০ মাসও রাজার সেই সুখের সংসার টিকল না।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানায়, মালয়েশিয়ার সাবেক রাজা সুলতান মুহম্মদ পঞ্চম তার রাশিয়ান সুন্দরী স্ত্রীকে তালাক দিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই এই দম্পতির কোল আলো করে আসে এক পুত্রসন্তান।
গত বছরের নভেম্বরে রাশিয়ার রাজধানী মস্কোয় সুলতান মুহাম্মদ (৫০) ও মিস মস্কো ওকসানাকে (২৭) হঠাৎ বিয়ের পিঁড়িতে বসেন। রাজার বিয়ের এ খবরে দেশটির নাগরিকরা চমকে যান।
বুধবার প্রতিবেদনে বলা হয়, গত ১ জুলাই সুলতানের সঙ্গে ওকসানার চূড়ান্ত তালাক হয়েছে। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, তিনবার তালাক উচ্চারণ করার মাধ্যমে তাদের এ ছাড়াছাড়ি হয়েছে।
তবে এখনো জানা যায়নি তাদের তালাকের স্পষ্ট কোনো কারণ। এদিকে রাশিয়ার একটি টেলিভিশনের রিয়্যালিটি শোতে একটি সুইমিংপুলে এক ব্যক্তির সঙ্গে যৌনতায় লিপ্ত হতে দেখা যায় ওকসানাকে। সেই দৃশ্যের ভিডিও প্রকাশিত হয়েছে।
রুশ সুন্দরীর সেই ভিডিওটি নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান প্রতিবেদন তৈরি করার পর তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে, এই ভিডিওর কারণেই হয়তো সাবেক মালয়েশীয় এই রাজা তার সুন্দরী স্ত্রীকে তালাক দিয়েছেন।
নিউ স্ট্রেইট টাইমস বলছে, তালাকনামার একটি কপি রুশ সুন্দরীর কাছে পাঠিয়েছেন সুলতান মুহম্মদ। সিঙ্গাপুরে গত ২২ জুন তালাকের জন্য আবেদন করেছিলেন তারা।
উল্লেখ্য; গত বছরের ২২ নভেম্বর মস্কোর বারভিখা কনসার্ট হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৫০ বছর বয়সী রাজাকে বিয়ে করেন ২৫ বছরের এই রুশ সুন্দরী। তাদের বিয়ের আনুষ্ঠাকিতা দুই দেশের প্রথা অনুযায়ী হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button