বিনোদন

রাতে চলন্ত ট্রেনে অভিনেত্রীর শ্লীলতাহানি

রাত তখন একটা দশ। ট্রেনের ওপরের বার্থে শুয়ে ঘুমোচ্ছিলেন দক্ষিণী অভিনেত্রী সানুষা সন্তোষ। হঠাৎ ঠোঁটের ওপর চাপে ঘুম ভেঙে যায়। দেখেন, অচেনা একজন পাশে দাঁড়িয়ে তাঁর ঠোটের ওপর জোরে জোরে হাত ঘষছে।
ভারতের ম্যাঙ্গালুরু সেন্ট্রাল থেকে তিরুঅনন্তপুরম যাওয়ার পথে মাভেলি এক্সপ্রেসে বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা।
এসি টু টিয়ার কোচে করে যাচ্ছিলেন ২৩ বছরের ওই অভিনেত্রী। সানুষা শক্ত করে লোকটির হাত চেপে ধরে আঙুল মুচড়ে দেন। তারপর চিৎকার করে নিচের বার্থের যাত্রীর সাহায্য চান। কিন্তু তিনি কোনো সাড়াশব্দ করেননি। সাড়া দেননি অন্য যাত্রীরাও।
শেষে এগিয়ে আসেন তার ছবির চিত্রনাট্যকার উন্নি ও রঞ্জিত নামে এক যাত্রী। তারা টিকিট চেকারের খোঁজ করতে শুরু করেন।
ততক্ষণ অভিযুক্তকে একাই ধরে রেখেছিলেন সানুষা। টিকিট চেকার এসে সব শুনে পরের স্টেশনে খবর দেন, খবর যায় রেল পুলিশে। আধঘণ্টা বাদে ত্রিশূরে ট্রেন দাঁড়ালে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। সানুষা নিজের বিবৃতি দেন, সেই ট্রেনেই যাত্রা করেন তিরুঅনন্তপুরম।
অভিযুক্তকে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button