শিক্ষাশিরোনাম

রাতে ইবিতে ছাত্রীদের বিক্ষোভ

সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলের ছাত্রীরা মঙ্গলবার রাত ১০টার দিকে হল গেটের সামনে বিক্ষোভ ও অবরোধ করেন। দেড় ঘণ্টা পর হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ঘটনাস্থলে এসে সংকট সমাধানের আশ্কাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ চার দিন ধরে হলের উত্তর ব্লকে তীব্র পানি সংকট চলছে। বিষয়টি একাধিকবার হল প্রশাসনকে জানানোর পরও কোনো সমাধান হয় নি। ফলে দক্ষিণ ব্লকে বাথরুম, গোসলসহ সংশ্লিষ্ট যাবতীয় কাজ করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা পানি সংকট সমাধানের দাবিতে হলের গেটে বেরিয়ে আসেন। গেটের সামনে অবরোধ শুরু করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা হল প্রভোস্টের পদত্যাগ দাবি করেন।
সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান ঘটনাস্থলে গিয়েও পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হন। রাত সাড়ে ১১টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ঘটনাস্থলে এলে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরে প্রভোস্টের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button