রাতের আঁধারে চুরি করতে গিয়ে সিধেল চোরের মৃত্যু
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দোকানে সিঁধ কেঁটে চুরি করার সময় দেয়াল চাঁপায় এক সিধেল চোরের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় নিহত সিধেল চোরের ২ সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
ঘটনাটি চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের ডাংগারহাট নামক স্থানের দোকানে।
(৯ জুলাই) শনিবার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
স্থানীয়দের ধারনা রাতে চুরি করার জন্য দোকানের পিছনের সিঁধ কাঁটতে গিয়ে মাটি চাঁপা পড়ে মারা যায় মতিয়ার রহমান (২০)। নিহত মতিয়ার রহমান (২০) ওই এলাকার আলিমদ্দীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে ডাংগারহাটের একটি পাকা মুদি দোকানের পিছনে সিঁধ কাটার সময় দেয়ালের পাশের মাটি তার উপর ধ্বসে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এবং জীজ্ঞাসাবাদের জন্য নিহতের ২ জন সহযোগীকে আঁটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মগে প্ররন করা হয়েছে।




