slider

রাণীশংকৈলে হতদরিদ্রের পাশে দাঁড়ালেন ইউএনও

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে বাচোর ইউনিয়নের চোপড়া গ্রামের হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। এই হাড়কাঁপানো ঠান্ডায় মাটির উপর খড়কুটো বিছিয়ে কোন রকমে শুয়ে দিন কাটান, চোপড়া গ্রামের হতদরিদ্র কচুরাম এর কন্যা স্বারতি। তার আত্নীয় স্বজন বলতে কেউ নাই। এই বিষয়টি গত বুধবার দুপুরে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ কে অবগত করেন। এরই সূত্র ধরে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানতে পেরে এই অসহায় পরিবার টির খোঁজ খবর নেন এবং আত্নমানবতার দৃষ্টি পাতে সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারের জন‍্য চৌকি,তোষক,কম্বল ও বালিশ দিয়ে থাকার ঠাই করে দিলেন। এসব সাহায‍্য পেয়ে কষ্টে থাকা পরিবারের মুখে হাসি ফোটে। ইউ এনও’র প্রতিনিধি হয়ে আব্দুলা আল মাসুদ স্বারতি’র বাসায় গিয়ে উপহার সামগ্রী দিয়ে আসেন। এ সময় উপস্থিত ছিলেন- এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। চৌকি,তোষক,কম্বল ও বালিশ পেয়ে হতদরিদ্র স্বারতি ইউএনও’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ সকালের সময়কে বলেন, এমন মানবিক কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সরকারের পাশাপাশি নিঃস্বার্থভাবে সমাজের অসহায় শ্রেণির মানুষজনের পাশে দাঁড়াতে হবে, এগিয়ে আসতে হবে। তাহলে সমাজ, দেশ এগিয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button