Uncategorized

রাণীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ১

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে থানা পুলিশ। হেরোইন উদ্ধারের সময় মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও সোমবার (২৯ নভেম্বর) সকালে আবারো অভিযান চালিয়ে আলোচিত নারী মাদক ব্যবসায়ী শাহানারা বিবিকে (৪৮) আটক করা হয়।
আটক শাহানারা বিবি উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, শাহানারা বিবি হেরোইনের বড় একটি চালান নিয়ে এসে বিক্রির জন্য বাড়িতে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহানারা পালিয়ে গেলেও তার বাড়ি তল্লাশী করে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এরপর সোমবার সকালে শাহানারা বাড়িতে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আবারো অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ওসি জানান, আটক নারী মাদক ব্যবসায়ী শাহানারা বিবির বিরুদ্ধে রাণীনগর থানায় আগের আরো তিনটি মাদক মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button