slider

রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ব্যবসায়ী নিহত

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কাজল সরকার (৩৮) নামের এক মাদুর ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দুপুর দুইটার দিকে রাণীনগর রেলওয়ে স্টেশনে রূপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদুর ব্যবসায়ী কাজল সরকার উপজেলার খট্টেশ্বর গ্রামের কালীচরণ সরকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে মাদুর বিক্রি করতে নাটোরে যান কাজল। রোববার চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনযোগে নাটোর থেকে বাড়িতে ফিরছিলেন তিনি। দুপুরে ট্রেনটি রাণীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় কাজল চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button