
এ আর লিমন, রাজারহাট,কুড়িগ্রাম প্রতিনিধি : আজ ৩০ ডিসেম্বর, মঙ্গলবার ২০২৫ রাজারহাট উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে সকাল ১১ ঘটিকার সময় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সভাপতিত্ব করেন। রাজারহাট উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আল ইমরান।
বক্তব্য রাখেন, রাজারহাট থানা অফিসার ইনচার্জ ওয়াদুদ, রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স এর প:প: কর্মকর্তা মোঃ গোলাম রাসুল রাখি, বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী, কৃষি অফিসার সাইফুন নাহার সাথী, রাজারহাট বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম,
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি মোঃ আশিকুর রহমান লিমন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক সৈকত প্রলাদ মন্ডল, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, রাজারহাট উপজেলা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ।
উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং রাজনীতিবিদগণ।
পরিশেষে সমাপনী বক্তব্যে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান প্রতিটি বিষয় নিয়ে দক্ষতার সহিত আলোচনা করেন, প্রতিটি সমস্যা সমাধানের আশ্বাস দেন।




