রাজারহাটে সোশ্যাল সাপোর্ট কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম সজীব,রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি: আজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় আব্দুল্লাহ্ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির এমজেএসকেএস কর্তৃক বাস্তবায়নাধীন নারীর অধিকার প্রকল্পের উদ্যোগে উপজেলা সোশ্যাল সাপোর্ট কমিটির সভাপতি সরকার অরুণ যদু সভাপতিত্বে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয় ।
সংস্থাটি নারীর অধিকার সহ সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন প্রকল্পের নানান কর্মকাণ্ডে অবদান রাখার কথা তুলে ধরেন সংস্থাটির সুপারভাইজার শামিম আহমেদ । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সোশ্যাল সাপোর্ট কমিটির সম্পাদক বাদশা মিয়া, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান লিমন, সজীব, লাকী আক্তার, নাজমা বেগম, জাহানারা বেগম, ছাবিনা ইয়াসমিন, আলতাফ হোসেন, শমসের আলী, আব্দুল মালেক, মোকসেদ, জিনাত রেহানা, কনিকা রানী প্রমুখ।



