রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ ইং পালিত হয়েছে। প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজারহাট উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমূহ, জাতীয় পার্টি, রাজারহাট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স, সরকারি এম আই কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা স্কাউটস প্রেসক্লাব রাজারহাট, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখা , চাকিরপশার ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। অন্যদের মধ্যে বক্তব্য দেন এসিল্যান্ড আকলিমা বেগম, ওসি মো: রাজু সরকার, কৃষি অফিসার সম্পা আকতার, শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, অধ্যক্ষ মাও: মুহাম্মদ হক্কানী, প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও দেশাত্মবোধক গানে অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।




