রাজারহাটে মুক্তিযোদ্ধাদের ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাটে মুজিব বর্ষ উপলক্ষে শহীদ বুদ্ধিজীবি দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেছেন ,কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।
১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে নবনির্মিত রাজারহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান,থানা অফিসার ইনচার্জ রাজু সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজব আলী , বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি মোঃ আশিকুর রহমান লিমন ও পতাকা২৪ পোটাল এর রাজারহাট প্রতিনিধি মো: শরিফুল ইসলাম সজীব ।
এর আগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজননে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়াদী বাপ্পী।




